এই পথে নিতি, কত গতায়তি,
নূপুরের ধ্বনি শুনি।
রাধা সঙ্গে বাস, আমারে নৈরাশ,
আমি বঞ্চি একাকিনী।।
বন্ধু হে! ছাড়িয়া নাহিক দিব।
হিয়ার মাঝারে, রাখিব তোমারে,
সদাই দেখিতে পাব।।
শুন সখীগণ, করিয়া যতন,
লয়ে চল নিকেতনে।
আজকার নিশি, রাধিকা রূপসী,
বঞ্চুক নাগর বিনে।।
এতেক শুনিয়া, করেতে ধরিয়া,
লইয়া চলিল বাস।
রাধা ভয়ে হরি, কাঁপে থরথরি,
ভণে দ্বিজ চণ্ডীদাস।।
————–
খণ্ডিতা ।। চন্দ্রাবলীর উক্তি ।। কামোদ ।।
গতায়তি যাতায়াত। বঞ্চি – কাটাই।
খণ্ডিতা লক্ষণঃ–
“অন্য নায়িকা ভোগ করিয়া নায়ক। আইছে অঙ্গেতে নখ চিহ্নাদি যাবক।।
দেখিয়া কুপিত মনে ভর্ৎসনাদি করি। উপেক্ষা করয়ে খণ্ডিতাবনতা নারী।।”
–ভক্তমাল।



Posted by KothaBD.xyz

0 comments:

Post a Comment

 
Top