মান ।। বসন্ত ।।
এ ধনি মানিনি মান নিবার।
আবীরে অরুণ শ্যাম অঙ্গ মুকুর পর,
নিজ প্রতিবিম্ব নেহার।।
তুহুঁ এক রমণী, শিরোমণি রসবতী,
কোন্ ঐছে জগমাহ?
তোহারি সমুখে, শ্যাম সহ বিলসব,
কৈছন রস নিরবাহ?
ঐছন সহচরী বচন হৃদয়ে ধরি,
সরমে ভ্রমে মুখ ফেলি।
ঈষৎ হাসি সনে, মান তেয়াগল,
উলসিত দুহেঁ দোঁহা হেরি।।
পুন সব জন মেলি করয়ে বিনোদ কেলি,
পিচকারি করি হাতে।
দ্বিজ চণ্ডীদাস* আবীর যোগাওত,
সকল সখীগণ সাথে।।
——————-
নিবার – নিবারণ কর; ত্যাগ কর। নেহার – দেখ।
*গীতরত্নাবলী এবং পদসমুদ্র গ্রন্থে দ্বিজ হরি দাসের ভণিতাযুক্ত দৃষ্ট হয়।



Posted by KothaBD.xyz

0 comments:

Post a Comment

 
Top