এক জ্বালা গুরু জন আর জ্বালা কানু।
জ্বালাতে জ্বলিল দে সারা হৈল তনু।।
কোথায় যাইব সই কি হবে উপায়?
গরল সমান লাগে বচন হিয়ায়।।
কাহারে কহিব কেবা যাবে পরতীত।
মরণ অধিক হৈল কানুর পিরীত।।
জারিলেক তনু মন কি করে ঔষধে।
জগত ভরিল কালা কানু পরিবাদে।।
লোক মাঝে ঠাঁই নাই অপযশ দেশে।
বাশুলী আদেশে কহে দ্বিজ চণ্ডীদাসে।।
————–
অনুরাগ।–সখী সম্বোধনে ।। তুড়ি ।।
এক জ্বালা গুরু জন – বিভিন্ন পাঠ–“এক জ্বালা ঘরে হৈল”। প, ক, ত।
দে – দেহ। পাঠান্তর–“প্রাণ”। প্রা, কা, সং।
কোথায় যাইব সই – পাঠান্তর–কোথা যাব কি করিব”। ঐ।



Posted by KothaBD.xyz

0 comments:

Post a Comment

 
Top