মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে 
মরুতীর হতে সুধাশ্যামলিম পারে॥ 
পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যূথীর মালা 
সকরুণ-নিবেদনের-গন্ধ ঢালা– 
লজ্জা দিয়ো না তারে॥ 
সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, 
পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে। 
দূরে হতে আমি দেখেছি তোমার ওই বাতায়নতলে নিভৃতে প্রদীপ জ্বলে– 
আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে॥



Posted by KothaBD.xyz

0 comments:

Post a Comment

 
Top