বল গুরুর নাম বল,
ঐ নামে সুধা মাখা।
সুধা মাখা ঐ গুরুর নাম,
বড় মধুর রসে মাখা।।
যে পাইয়াছে সেই পাইয়াছে
অমৃত ফলের চাকা।
আবার মহাজনের ঘরে
সেই মাল ছাপা।।
হইল অনুমানে ভজন নাস্তি
বর্তমানে পাবে দেখা।
তাই লালন দরবেশে বলে
আছে সেই মাল ঢাকা।।
তারে বর্তমানে সাধন করে
ত্রিবেণীতে পাবি দেখা।।
Posted by KothaBD.xyz

0 comments:
Post a Comment