দ্বাদশ অধ্যায়
অর্জুন উবাচ - এবং সততযুক্তা যে ভক্তাস্ত্বাং পর্যুপাসতে । যে চাপ্যক্ষরমব্যক্তং তেষাং কে যোগবিত্তমাঃ ।। ১
শ্রীভগবানুবাচ - ময্যাবেশ্য মনো যে মাং নিত্যযুক্তা উপাসতে । শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ততমা মতাঃ ।। ২
যেত্বক্ষরমনির্দেশ্যমব্যক্তং পর্যুপাসতে । সর্বত্রগমচিন্ত্যঞ্চ কূটস্থমচলং ধ্রুবম্ ।। ৩
সংনিয়ম্যেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ । তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতাঃ ।। ৪
ক্লেশোহধিকতরস্তেষামব্যক্তাসক্তচেতসাম্ । অব্যক্তা হি গতির্দুঃখং দেহবদ্ভিরবাপ্যতে ।। ৫
যে তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরাঃ । অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে ।। ৬
তেষামহং সমুদ্ধর্তা মৃত্যুসংসারসাগরাৎ । ভবামি ন চিরাৎ পার্থ ময্যাবেশিতচেতসাম্ ।। ৭
ময্যেব মন আধৎস্ব ময়ি বুদ্ধিং নিবেশয় । নিবসিষ্যসি ময্যেব অত ঊর্ধ্বং ন সংশয় ।। ৮
অথ চিত্তং সমাধাতুং ন শক্নোষি ময়ি স্থিরম্ । অভ্যাসযোগেন ততো মামিচ্ছাপ্তুং ধনঞ্জয় ।। ৯
অভ্যাসেহপ্যসমর্থোহসি মৎকর্মপরমো ভব । মদর্থমপি কর্মাণি কুর্বন্ সিদ্ধিমবাপ্স্যসি ।। ১০
অথৈতদপ্যশক্তোহসি কর্তুং মদ্যোগমাশ্রিতঃ । সর্বকর্মফলত্যাগং ততঃ কুরু যতাত্মবান্ ।। ১১
শ্রেয়ো হি জ্ঞানমভ্যাসাজ্জ্ঞানাদ্ধ্যানং বিশিষ্যতে । ধ্যানাৎ কর্মফলত্যাগস্ত্যাগাচ্ছান্তিরনন্তরম্ ।। ১২
অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ । নির্মমো নিরহঙ্কারঃ সমদুঃখসুখঃ ক্ষমী ।। ১৩
সন্তুষ্টঃ সততং যোগী যতাত্মা দৃঢ়নিশ্চয়ঃ । ময্যর্পিতমনোবুদ্ধির্যো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ ।। ১৪
যস্মান্নোদ্বিজতে লোকো লোকান্নোদ্বিজতে চ যঃ । হর্ষামর্ষভয়োদ্বেগৈর্মুক্তো যঃ স চ মে প্রিয়ঃ ।। ১৫
অনপেক্ষঃ শুচির্দক্ষ উদাসীনো গতব্যথঃ । সর্বারম্ভপরিত্যাগী যো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ ।। ১৬
যো ন হৃষ্যতি ন দ্বেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি । শুভাশুভপরিত্যাগী ভক্তিমান্ যঃ স যে প্রিয়ঃ ।। ১৭
সমঃ শতৌ চ মিত্রে চ তথা মানাপমানয়োঃ । শীতোষ্ণসুখদুঃখেষু সমঃ সঙ্গবিবর্জিতঃ ।। ১৮
তুল্যনিন্দাস্তুতির্মৌনী সন্তুষ্টো যেন কেনতিৎ । অনিকেতঃ স্থিরমতির্ভক্তিমান্ মে প্রিয়ো নরঃ ।। ১৯
যে তু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে । শ্রদ্দধানা মৎপরমা ভক্তাস্তেহতীব মে প্রিয়াঃ ।। ২০
বাংলা মিনিং
দ্বাদশ অধ্যায়
অর্জুন বলিলেন – সতত ত্বদ্গতচিত্ত হইয়া যে সকল ভক্ত তোমার উপাসনা করেন এবং যাঁহারা অব্যক্ত অক্ষরের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ সাধক কে ? ১
শ্রীভগবান্ কহিলেন - যাঁহারা আমাতে মন নিবিষ্ট করিয়া নিত্যযুক্ত হইয়া পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, তাঁহারাই আমার মতে যুক্ততম অর্থাৎ শ্রেষ্ঠ সাধক । ২
কিন্তু যাহারা সর্বত্র সমবুদ্ধিযুক্ত এবং সর্বপ্রাণীর হিতপরায়ণ হইয়া ইন্দ্রিয়সমূহকে বিষয় হইতে প্রত্যাহৃত করিয়া সেই অনির্দেশ্য, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত্য, কূটস্থ, অচল, ধ্রুব, অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তাহারাও আমাকেই প্রাপ্ত হন । ৩,৪
অব্যক্ত নির্গুণব্রহ্মে আসক্তচিত্ত সেই সাধকগণের সিদ্ধি লাভে অধিকতর ক্লেশ হয়; কারণ, দেহধারিগণ অতি কষ্টে নির্গুণ ব্রহ্মবিষয়ক নিষ্ঠা লাভ করিয়া থাকেন । ৫
কিন্তু যাহারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করিয়া, একমাত্র আমাতেই চিত্ত একাগ্র করিয়া, ধ্যাননিরত হইয়া আমার উপাসনা করেন, হে পার্থ, আমাতে সমর্পিতচিত্ত সেই ভক্তগণকে আমি অচিরাৎ সংসারসাগর হইতে উদ্ধার করিয়া থাকি । ৬,৭
আমাতেই মন স্থাপন কর, আমাতে বুদ্ধি নিবিষ্ট কর, তাহা হইলে দেহান্তে আমাতেই স্থিতি করিবে, ইহাতে সন্দেহ নাই । ৮
হে ধনঞ্জয়, যদি আমাতে চিত্ত স্থির রাখিতে না পার, তাহা হইলে পুনঃপুনঃ অভ্যাসদ্বারা চিত্তকে সমাহিত করিয়া আমাকে পাইতে চেষ্টা কর । ৯
যদি অভ্যাসেও অসমর্থ হও, তবে মৎকর্মপরায়ণ হও (অর্থাৎ শ্রবণ, কীর্তন, পূজাপাঠ ইত্যাদি কর্মের অনুষ্ঠান কর); আমার প্রীতি সাধনার্থ কর্মের অনুষ্ঠান করিলেও তুমি সিদ্ধি লাভ করিবে । ১০
যদি ইহাতেও অশক্ত হও, তাহা হইলে মদ্যোগ অর্থাৎ আমাতে কর্মার্পণরূপ যোগ আশ্রয় করিয়া সংযতাত্মা হইয়া সমস্ত কর্মের ফল ত্যাগ কর । ১১
অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ । ধ্যান অপেক্ষা কর্মফলত্যাগ শ্রেষ্ঠ । এইরূপ ত্যাগের পরই শান্তি লাভ হইয়া থাকে । ১২
যিনি কাহাকেও দ্বেষ করেন না; যিনি সকলের প্রতি মিত্রভাবাপন্ন ও দয়াবান্; যিনি সমত্ববুদ্ধি ও অহঙ্কারবর্জিত, যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন, সদা সন্তুষ্ট, সমাহিতচিত্ত, সংযত-স্বভাব, দৃঢ়বিশ্বাসী, যাহার মন বুদ্ধি আমাতে অর্পিত, ঈদৃশ মদ্ভক্ত আমার প্রিয় । ১৩,১৪
যাহা হইতে কোন প্রাণী উদ্বেগ প্রাপ্ত হয় না এবং যিনি স্বয়ংও কোন প্রাণি-কর্তৃক উত্যক্ত হন না এবং যিনি হর্ষ, অমর্ষ, ভয় ও উদ্বেগ হইতে মুক্ত, তিনি আমার প্রিয় । ১৫
যিনি সর্ব বিষয়ে নিঃস্পৃহ, শৌচসম্পন্ন, কর্তব্য-কর্মে অনলস, পক্ষপাতশূন্য, যাহাকে কিছুতেই মনঃপীড়া দিতে পারে না এবং ফল কামনা করিয়া যিনি কোন কর্ম আরম্ভ করেন না, এতাদৃশ ভক্ত আমার প্রিয় । ১৬
যিনি ইষ্টলাভে হৃষ্ট হন না, অপ্রাপ্য বস্তুলাভে আকাঙ্ক্ষা করেন না, যিনি কর্মের শুভাশুভ ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়াছেন, ঈদৃশ ভক্তিমান্ সাধক আমার প্রিয় । ১৭
যিনি শত্রু-মিত্রে, মান-অপমানে, শীত-উষ্ণে, সুখ-দুঃখে সমত্ববুদ্ধি-সম্পন্ন, যিনি সর্ববিষয়ে আসক্তিবর্জিত, স্তুতি বা নিন্দাতে যাঁহার তুল্য জ্ঞান, যিনি সংযতবাক্, যদ্দৃচ্ছালাভে সন্তুষ্ট, গৃহাদিতে মমত্ববুদ্ধি-বর্জিত, এবং স্থিরচিত্ত, ঈদৃশ ভক্তিমান্ ব্যক্তি আমার প্রিয় । ১৮,১৯
যাঁহারা শ্রদ্ধাবান্ ও মৎপরায়ণ হইয়া পূর্বোক্ত অমৃততুল্য ধর্মের অনুষ্ঠান করেন, সেই সকল ভক্তিমান্ আমার অতীব প্রিয় । ২০
Posted by KothaBD.xyz

0 comments:
Post a Comment