ও আমার মন যারে চাই, তারে কোথায় পাই
মনে রে কি দিয়ে বুঝাই
দেখা পাইলে চলে যাইতাম রে
যাইত এ দুনিয়ার বালাই।।
ও ছিলাম জননীর কোলে ভজন ভজিব বলে
শিশুকালে রিপু আইসে ফাঁসি দেয় গলে।
আমি মায়ায় বসে সর্বনাশে
বাজাই দোজখের নাই।।
ও গুরু, তোমার নামের অন্ত নাই, কোন নামটি শুধাই
তোমার নামের মূল অর্থ কি, আমি শুনতে চাই।
আমি চার বৎসর চার দেশে ঘুইরা রে
তাই লালন বলে, তোমারে না পাই।।
Posted by KothaBD.xyz

;-(
ReplyDeletehttps://youtu.be/ZtAyUe3ltUc
Delete