গুরু-শিষ্য এক আত্মা যদি হওয়া যায়।
ওরে তারে ধরতে বড় দেরী নয়,
চিনতে বড় দেরী নয়।।
গুরু-শিষ্য একই আত্মা,
শিষ্য যদি দর জাগায়।।
শিষ্য হইতে গুরুর উদ্ধার
এমন শিষ্য কয়জন হয়।।
শিষ্যের বাড়ির ফুল-বাগিচা,
ফুলের অঙ্কুর আছে গুরুর ঠাঁই।
গুরুর অঙ্কুর না বসিলে
তাকে কেবা শিষ্য কয়।।
ফকির লালন বলে, সাঁইর বচনে
শিষ্য হওয়া বড় দায়।
তিন মনকে এক মন করে
ঐ চরণে সাধন ভজন করতে হয়।।



Posted by KothaBD.xyz

0 comments:

Post a Comment

 
Top