ঐছন শুনইতে, মুগধ রমণী।
সখীগণ ইঙ্গিতে, অবনত বয়নী।।
লাগে বচন নাহি করে পরকাশ।
সখীগণে কহইতে, প্রিয়তম ভাষ।।
কহইতে না কহসি, রজনীকো কাজ।
আমার শপথি তোয়ে যদি কর লাজ।।
পহিল সমাগমে, হইল যত সুখ।
পুনহি মিলনে পাওব কত সুখ।।
ঐছন বচন শুনি, কহে মৃদু ভাষি।
চণ্ডীদাস ইহ রস পরকাশী।।*
————–
রসোদ্গার ।। ধানশী ।।



Posted by KothaBD.xyz

0 comments:

Post a Comment

 
Top