দিবানিশি থাক মন ঐ ধ্যানে।
যার প্রতি হয় গুরুর দয়া
বিবাদ নাই তার কোনখানে।
দিব্যজ্ঞানের পাপী যারা
খোদার কি রূপ জানে তারা
ও তা জানবে কেনে অহিকেরা
জ্ঞানীর মর্ম জানে জ্ঞানী জনে।।
মুরশিদ জ্ঞান সঁপিল যারে
ও তার মনের আন্ধার যাবে দূরে
জ্ঞান-চক্ষে দেখবি তারে
ও তাই ভাবছ মনে মনে।।
লালন শাহ দরবেশ বলে
শোন রে কিনু, বলি তোরে
কি করিবে তোর মান গুমানে
এখন সঁপেছি ফটিক চান্দের চরণে।।



Posted by KothaBD.xyz

0 comments:

Post a Comment

 
Top