গুরু-বস্তু চিনলে না।
অপারের কাণ্ডারী গুরু, তা বিনে
কুল কেউ পাবে না।।
কি কার্য করিব বলে
এ ভবে আনিয়াছিলে
কি ছার মায়ায় রইলি ভুলে
সে কথা মনে প'ল না।।
হেলায় হেলায় দিন গেল
মহাকালে ঘিরে এল
আর করবি কি করবি বল
রং-মহলে প'ল হানা।।
ঘরে এখন বহিছে পবন
হতে পারে কিছু সাধন
সিরাজ সাঁই কয়, শুন লালন
এবার গেলে আর হবে না।।



Posted by KothaBD.xyz

0 comments:

Post a Comment

 
Top