গুরু রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে
কিসের আবার ভজন সাধন লোক-জানিত করে।।
বকের ধরন করণ তাহার হয়
দিক ছাড়া তার নিরিখ সদায়
ও সে পলকভরে নিরিখ ধরে,
যায় সে ভবপারে।।
জ্যান্তে গুরু না পেলাম হেথা
ম'লে পায় সে কথার কথা
সাধক জানে গুরু মিলে না যথাতথা,
সদায় দেখে ভজে তারে।।
গুরু-ভক্তের তুল্য দেব কি
যে ভক্তিতে সাঁই থাকে রাজি
লালন বলে, গুরু রূপে
নি-রূপ মানুষ ফেরে।।
Posted by KothaBD.xyz

0 comments:
Post a Comment