ধড়ে কোথায় মক্কা-মদিনা
চেয়ে দেখ এক নজরে।
ধড়ের খবর না জানিলে
ঘোর যাবে না কোনদিনে।।
ওহাদানিয়েত্১-এর রাহা
ভুল যদি মন কর তাহা
হুজুরেতে পথ পাবা না
ঘুরবি কত ভুবনে।।
উপরওয়ালা সদর বাড়ি
অচিন দেশে তার কাবাড়ি
সদায় করে হুকুম জারি
মক্কায় বসে নির্জনে।।
চারি রাহে বারি মকবুল২
ওহাদানিয়েতে রসুল
সিরাজ সাঁই কয়, না জেনে উল৩
লালন তুই ঘুরিস্ কেনে।।
Posted by KothaBD.xyz

0 comments:
Post a Comment