ঘাটে লাগাইয়া ডিঙা
পান খাইয়া যাও বাঁশী আল্লাহ্‌র দোহাই
এ পরাণের বিনিময়ে
তোমার পরাণ দাও হাঁসি
আল্লাহ্‌র দোহাই
ও বাঁশী…ও বাঁশী
বানের টানে টানে, আইসো আমার পানে
মধু লাগাইও মনে
মজিও পানের গুনে……আসিও
আমার রঙে পানের রঙে রাঙা হইও
রাঙা হইও বাঁশী
আল্লাহ্‌র দোহাই…(এ পরানের…)

ও বাঁশী…
ঘাটে আসিও, পিড়ি পেতে দেব,
পাসে বসাব, মুখেতে পান দেব, দেবরে
অন্যের হাতের পান ছাইড়া
আমার হাতের পান খাইও
আল্লাহ্‌র দোহাই…(এ পরানের…)

ও বাঁশী…
নারী পান পানি, তিনের পাখানি আছে
জগতে জানি, আসিও গুণমণি আসিও
তিন রসেতে ডুইবা তুমি, তিনের অধিকারী
তিনের অধিকারী
আল্লাহ্‌র দোহাই…(এ পরানের…)



Posted by KothaBD.xyz

0 comments:

Post a Comment

 
Top