গুরুপদে নিষ্ঠা মন যার হবে।
যাবে তার সর্বস্ব সার, অমূল্য ধন হাতে সেই পাবে।।
গুরু হয় যার কাণ্ডারী চালা ইয়সে অতল তরী
তুফান বলে ভয় কি তারি নেচে গেয়ে ভবপারে যাবে।।
আগমে নিগমে এই কয় গুরুপদে দীন দয়াময়
অসময়ে সখা সে হয় অধীন হয়ে যে তারে ভজিবে।।
গুরুকে মনুষ্য জ্ঞান যার অধঃপতে গতি হয় তার
লালন বলে, তাই আজ আমার ঘুটিল বুঝি মনের কু-ভাবে।।



Posted by KothaBD.xyz

0 comments:

Post a Comment

 
Top