প্রেমের মরা জলে ডুবে না
তুমি সুজন দেইখা কইরো পিরিত,
মইরলে যেন ভুলে না দরদী।।
প্রেম কইরাছে আইয়ূব নবী
যার প্রেমে রহিমা বিবি গো,
তারে আঠার সাল কিড়ায় খাইল
তবু রহিমা ছাড়ল না দরদী।।
প্রেমের মরা জলে ডুবে না
ও প্রেম করতে দুইদিন ভাঙ্গতে একদিন
অমন প্রেম আর কইরো না দরদী।।
প্রেম কইরাছে ইউসুফ নবী
তার প্রেমে জুলেখা বিবি গো
ও সে প্রেমের দায়ে জেল খাটিল
তবু সে প্রেম ছাড়লো না দরদী।।
প্রেম কইরাছে মুসা নবী
তার প্রেমে দুনিয়ার ছবি গো
হায়রে পাহাড় জ্বলে চুরমার হইল
তবুও মুসা জ্বল্‌লো না দরদী।।



Posted by KothaBD.xyz

0 comments:

Post a Comment

 
Top